Wednesday, November 12, 2008

একাকী পড়ে আছে মৃত্যুকূপ





মৃত্যুকূপ মটরসাইকেল খেলা একটি ভয়ানক খেলা। কুড়িগ্রামের মেলাগুলোতে নিয়মিত এই খেলার প্রদর্শন হয়। কাঠের তৈরি এই (ছবি) কাঠামোর চারপাশে (ভিতর দিকে) চালক মটরসাইকেল চালায়। দর্শকেরা উপরের বারান্দার মত জায়গায় দাঁড়িয়ে নিচের দিকে তাকায়। কুড়িগ্রামে কয়েকদিন আগে একটি মেলা হয়ে গেল। দুর্ভাগ্য সে সময় আমি দিনের বেলা মোটেও সময় বের করতে পারিনি। বিভিন্ন কাজ শেষে সন্ধ্যার সময় বাসায় ফিরে আর মেলায় যাওয়ার ইচ্ছাটাকে প্রবল করে তুলতে পরিনি। সেজন্য মেলার কোন ছবি দিতে পারছি না।

মেলা ভেঙ্গে যাওয়ার পর প্রায় ১ সপ্তাহ পার হয়ে গেছে। তারপরও কাঠের তৈরি কূপটি কেন যে পড়ে আছে, ঠিক জানি না।

0 comments:

Post a Comment